Bangla Font Problem?



এক নজরে

www.jbcinfo.com
〒272-0132
Chiba Ken, Ichikawa-shi
Minato Shinden 1-6-15
Contact:
090-6004-5848(saiful)
080-1201-5465(hasan)
080-4081-4939(Elias)
E-Mail:
saiful_saif@yahoo.com
hasansahid@yahoo.com
remika@rani.jp


জে.বি.সি ইন্‌ফু ভিডিও এবং ফটো গ্যালারী

কমিউনিটি নিউজ, বিশ্বের বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টাল থেকে সংগ্রহিত।

    2012.01.09আমাদের মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক মোনভাব --সিকদার সাগর (টোকিও জাপান) 
    2012.01.06বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি বহির্বিশ্ব কমিটি ২০১২ ইং 
    2012.01.04গোপন ক্যামেরা নিয়ে এবার তোলপাড় জাপানে 
    2012.01.04সাইবার অস্ত্র তৈরি করেছে জাপান 
    2012.01.03ক্রিকেট ভালবেসে ব্রিটেনে থাকার অনুমতি পেলেন বাংলাদেশি 

আরও অনেক নিউজ  

Classified AD




নোটিশ বোর্ড

japan bangladesh

জাপান বাংলাদেশ কমিউনিটি নিউজ

বি.এন.পি জাপান শাখার উদ্দ্যেগে টোকিওতে বীর মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ খানের শ্বরণে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠান

japan bangladesh

গত ১৫ই জানুয়ারী ২০১২ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখার উদ্দ্যেগে বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ড়ার, বীর প্রতিক মরহুম হামিদুল্লাহ খানের শ্বরনে টোকিওস্থ তাবাতা হলে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল ৫ টা থেকে অনুষ্ঠান আরাম্ভ হওয়ার কথা থাকলেও দুর দুরান্ত থেকে দেশপ্রেমী বাংলাদেশীদের অনুষ্ঠানে উপস্থিত হতে দেরী হওয়ায় একটু বিলম্বে সন্ধ্যা ৬ টায় পবিত্র কু

More Details


না বলা কথা

আমাদের মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক মোনভাব --সিকদার সাগর (টোকিও,জাপান)

রাজনীতির সার্থে দেশ নয় , দেশের সার্থে রাজনীতি এবং জনগনের সার্থেই রাজনীতির আদর্শ হওয়া উচিত । ইতিহাস মুখস্থ রেখে ভাল বক্তব্য দিলেই ইতিহাসে মাওলানা হওয়া যায়না , সঠিক ইতিহাসের সততাকে স্বীকার করা স্বীকৃতি দিতে হয় । যে জাতি তার দেশকে মাতৃ সমতুল্য ভালবাসতে পারেনা , সে জাতি কখনোই উন্নতির শিখড়ে দাঁড়াতে পারেনা । মাতৃ ভালোবাসাকে বন্টন করা যায় কিন্তু মাকে বন্টন করা যায়না । যে জাতি নাগরিক অধিকার সমতালে পায়না , সে জাতির মাঝ থেকে কখনই জাতি দন্ড বিভেদ কলহ দূর হয়না ।

আমরা রাজনীতিবিদ বক্তাগণ কখনোই সঠিক এবং বন্ধ পরিকল্পনাময় দেশও জাতির উন্নয়নে ভবিষত্ পরিকল্পনা সম্পর্কে কিছুই বলিনা । যদি বলতে পারতাম তাহলে সম্মুখেই এগিয়ে যাওয়ার প্রায়স আমাদের থাকতো । আমরা সবসময় বেক ডেটের গল্প বলি এবং বলতে ভালবাসি ।আমাদের দেশে বিনোদন গুলিও ঠিক তাই । টিভি সিরিজ থেকে শুরু করে চলচিত্র সিনেমা পর্যন্ত আমাদের একই দশা । পিছনের ঘটে যাওয়া ঘটনা গুলিকে দলিয়ে মুচড়িয়ে বড় জোড় চলমান বর্তমান পর্য়ন্ত দাঁড় করাতে পারি কিন্তু চলমানকে আমরা কোন ভাবেই সুন্দর ভবিষত্ গড়ার বাস্তবায়নে পরিকল্পনামুখী করে নিয়ে যেতে পারিনা ।
বিস্তারিত পড়ার জন্য এখানে ক্লিক্ করুন।


কবিতা ও গান

সবাই সূখী --রাহমান মনি (জাপান)

এই দুনিয়ায় সবাই সুখী
সুখ কি আর এমনি মিলে,
কেউবা সুখী দুধ পেলে আর
কেউবা সুখী মদ গিলে।

কেউবা সুখী ধমার্ন্ধতায়
কেউবা সুখী জঙ্গলে,
বিজ্ঞানীরা সুখী হবে
পারলে যেতে মঙ্গলে।

সন্তানেরই সুখ কামনায়
মাতা থাকেন পথ চেয়ে,
গায়েন যেমন সুখ পেতে চায়
নিত্য নতুন গান গেয়ে।

মেয়েরা সুখী ভাল বরে
প্রেমিক প্রেমিকার হাত ধরে,
নতুন প্রেমের হয় যে জুটি
মুঠো ফোনে কল করে।

পুলিশ সুখী ঘুষ পেয়ে আর
চাতক সূখী মেঘ চেয়ে,
বেকার সূখী চাকুরী পেয়ে
বন রক্ষক বনে যেয়ে।

রাজনীতিবিদ সুখী থাকে
সহায় এবং সম্বলে,
শীতার্তরা হয় যে সুখী
তাদের দেয়া কম্বলে।

প্রজার মুখে হাসি দেখে
সুখী থাকেন রাজা,
নেশাখোরতো সুখের আশায়
টানতে থাকেন গাজা।

তারপরও-
আমরা সবাই সুখের নেশায়
করি সুখের দৌড় ঝাপ,
সত্যিকারের সুখী হওয়া
ভীষন রকম টাফ।

--------------------------

আরো অনেক কবিতা >>

সর্বশেষ আপডেট‌‌

7th January 2012

Advertisement


সর্বমোট ভিজিটর সংখ্যা

-   -